ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা

আগরতলা : ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা। শনিবার তিনি প্রয়াত হন। করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রয়াত বিধায়ক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। এদিন সকালে তিনি অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক দীপক মজুমদার, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান প্রয়াত বুর্বমোহন ত্রিপুরা একজন সহজ সরল মানুষ ছিলেন। ২০১৮ সালে তিনি করবুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন। করবুকের উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। উনার কাজের জন্য করবুকবাসী মনে রাখবে। বিধায়কের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে। উল্লেখ্য বিজেপির টিকিটে তিনি একবারই বিধায়ক হয়েছিলেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!