এনএসএস-র বিশেষ শিবিরে সূচনা রাজধানীর বিজয় কুমার উচ্চতর বালিকা বিদ্যালয়ে

আগরতলা : জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে সূচনা হল রাজধানীর বিজয় কুমার উচ্চতর বালিকা বিদ্যালয়ে। শনিবার সাত দিন ব্যাপী এই শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান উপানন্দ দেববর্মা, প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এধরনের শিবির থেকে ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং নিজেকে সুরক্ষার বিষয়ে অবগত করা হয়। বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে এনএসএস-এর বিশেষ শিবির থেকে নারীদের অধিকার এবং সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে ছাত্রীদের অবগত করা হবে। সাত দিনের শিবিরে থাকবে বিভিন্ন ধরণের সামাজিক কর্মসূচী।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার