দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের

আগরতলা : দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের।মৎস্যজীবীদের দাবি নিয়ে ১৫ মে রাজভবন অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন। শনিবার সংগঠনের মেলারমাঠ অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস। সঙ্গে ছিলেন মৎস্যজীবী ইউনিয়নের নেতা মনিন্দ্র চন্দ্র দাস সহ অন্যরা। সুধন দাস জানান ১৫ মে সারা দেশেই প্রতিবছর মৎস্যজীবীদের দাবি দিবস পালন করা হয়। এবছর রাজ্যে সংগঠন সিদ্ধান্ত নেয় রাজভবনের। সেজন্য রাজ্যপালকে সংগঠনের তরফে চিঠিও দেওয়া হয়েছিল ১৩ দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠন আপাতত। তবে চিঠি দিয়ে রাজ্যপালকে দাবি গুলি জানানো হবে। পরবর্তী সময়ে সাক্ষাৎ করবে সংগঠন। বর্তমানে রাজ্যে গণস্বক্ষার সংগ্রহ করা হয়েছে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল