মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদ

আগরতলা : মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ আপত্তিজনক মন্তব্য করেছেন সম্প্রতি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে। তার প্রতিবাদে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। মধ্য প্রদেশের বিজেপি মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা হয়। মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা এইদিন বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি মধ্যপ্রদেশের জনজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ-র কুশ পুত্তলিকা আগুন দিয়ে পোড়ান। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী। তিনি জানান অপারেশন সিঁদুরের বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মধ্যপ্রদেশের জনজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ। এদিন মহিলা কংগ্রেসের সভানেত্রী ক্ষোভ উগরে দেন মন্ত্রীর মন্তব্য নিয়ে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!