বিশ্ব টেলিকমিউনিকেশন দিবসে দেশলাই কাঠি দিয়ে টেলিফোন তৈরি করলেন বিজয় দেবনাথ

আগরতলা : আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তির যুগে আবিস্কার হচ্ছে নতুন নতুন জিনিস। ফলে হারিয়ে যাচ্ছে অনেক পুরনো জিনিস। এমনই একটি হল টেলিফোন। বিজ্ঞএনের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোন জায়গায় হাতে হাতে এসে গেছে মোবাইল। ছোট থেকে বড় সকলেই এখন মোবাইল ব্যবহারে অভ্যস্ত। স্বাভাবিক ভাবেই টেলিফোনের ব্যবহার কমে গেছে। যদিও এখনও অফিস কাছারিতে টেলিফোন ব্যবহার হয়। তবে বাড়ি ঘরে ব্যবহারের সংখ্যা কম। এই অবস্থায় হারিয়ে যাওয়া জিনিসকে নতুন ভাবে সামনে নিয়ে আসতে চাইলেন বিজয় দেবনাথ। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবসে দেশলাই কাঠি দিয়ে টেলিফোন তৈরি করলেন এই যুবক। রাজধানীর পূর্ব চানমারী এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। প্রায় ৪০০ দেশলাই কাঠি দিয়ে তৈরি করলেন টেলিফোন। দুই দিনেই তিনি এই টেলিফোন তৈরি করে ফেলেছেন।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা