রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করেন শিক্ষক শিক্ষিকারা—টিঙ্কু

আগরতলা : রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করেন শিক্ষক শিক্ষিকারা। দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। সম্প্রতি গ্রুপ-ডি পদে প্রায় আড়াই হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে এক হাজারের অধিক রয়েছেন মাস্টার ডিগ্রি । মাস্টার ডিগ্রি করার পরও গ্রুপ-ডি পদে চাকরি করাটা সম্মানের নয়। এই পদ্ধতির পরিবর্তন করতে হবে। সম্মানের সাথে যেন রাজ্যের ছেলে মেয়েরা বাঁচতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য সকলকে প্রয়াস চালিয়ে যেতে হবে।রবিবার এক অনুষ্ঠানে একথা বললেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলন হয় রবিবার। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই সম্মেলন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিশিষ্ট সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ