দুই শিশুর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

আগরতলা : দুই শিশুর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেত জিতেন চৌধুরী। এলাকা পরিদর্শন করেছেন বড়জলার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস। ১৭ মে নিখোঁজ ছিল রাজধানীর পূর্ব চানমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের এক ছেলে ও এক মেয়ে। ছেলের বয়স ১১ বছর ও মেয়ের বয়স ৭ বছর। কৃষ্ণ দেবনাথের বাড়ির অদূরে নির্মাণ কাজ চলছে। সেখানে পাইলিং করা হয়। রবিবার পাইলিং-র গর্ত থেকে ভাই-lবোনের মৃতদেহ উদ্ধার হয়।সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস। সাথে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ডাঃ দিলিপ দাস স্থানীয়দের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন।এদিকে এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। সিপিআইএম প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল সরজমিনে ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন সিপিএম নেতা শঙ্কর দত্ত,কৃষ্ণা রক্ষিত, অমল চক্রবর্তী, রতন দাস সহ অন্যরা।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা