DYFI-র তরফে ডেপুটেশন দেওয়া হয় পুলিস মহানির্দেশকের কাছে

আগরতলা : রাজ্যে নেশার বাড়বাড়ন্ত, আইন শৃঙ্খলা ভেঙেপড়েছে। এসব অভিযোগ এনে ফের সরব বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। শুক্রবার সংগঠনের রাজ্য কমিটির তরফে একাধিক দাবিকে সামনে রেখে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন দেওয়া হয় DYFI-র তরফে। শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশ মহানির্দেশকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে।প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। নবারুন দেব অভিযোগ করেন কয়েক বছরে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নেশার বাড়বাড়ান্ত বৃদ্ধি পেয়েছে। গোটা রাজ্য নেশায় ডুবে গেছে। স্কুল কলেজে পর্যন্ত নেশা আছড়ে পড়ছে। একই সাথে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। যা গোটা রাজ্যে এক ভয়াবহ রূপ ধারন করেছে। এই সমস্যা নিরসনে পুলিসের তরফে ভূমিকা নেওয়ার দাবি জানানো হয়।

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা