রাজ্যপালের হাত ধরে সূচনা সানডেজ সাইক্লিং আগরতলা শহরে

আগরতলা : সাইক্লিং উৎসাহীদের জন্য ত্রিপুরাকে একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপরে জোর দেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রবিবার আগরতলায় হয় সানডেজ অন সাইক্লিং। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া উদ্যোগে ক্রীড়া পর্ষদের সহযোগিতায় হয় এই সাইক্লিং। স্বাস্থ্য, দূষণমুক্ত পরিবেশ ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আগরতলায় হয় “সানডেজ অন সাইকেল” কর্মসূচি। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য পাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, অর্জুন পুরষ্কার প্রাপক মণ্টূ দেবনাথ , স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা রিজিওনাল সেন্টারের রিজিওনাল ডিরেক্টর অমর জ্যোতিসহ বিশিষ্টজনেরা। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বের হয় সাইকেল রেলি। পতাকা নেড়ে এর সূচনা করেন রাজ্যপাল। সাইকেল নিয়ে রেলিতে অংশ নেন মন্ত্রী টিঙ্কু রায়। রেলি শহরের বিভিন্ন পথ ঘুরে অক্সিজেন পার্কের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রায় ১৫০ জন সাইক্লিস্ট অংশ নেন।এদিন রেলি থেকে বার্তা দেওয়া হয়—সুস্থ জীবন, সবুজ শহর ও সক্রিয় নাগরিক সমাজ গঠনের।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর