দুই থানা এলাকায় আরও ৩ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার গুলিরপাশে দাঁড়ানোর জন্য জিতেনের চিঠি মুখ্যমন্ত্রীকে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : রাজধানীর পূর্ব চানমারীতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আর্থিক ভাবে পরিবারকে সাহায্য করেছেন। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। পাশাপাশি রাজ্যের পৃথক দুই জায়গায় তিন শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। রবিবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। এ বিষয়ে তিনি জানান, ২০২৪ সালের জুন মাসে সিধাই থানা এলাকায় জলে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। সেই পরিবার প্রশাসনের দ্বারস্থ সেসময় হলেও কোন সাহায্য পায়নি বলে অভিযোগ। অন্যদিকে চলতি মাসের ২৫ তারিখ মনুবাজার থানা এলাকায় এক শিশু কন্যা মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দুই ঘটনায় তিন শিশুর পরিবার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদি আর্থিক সাহায্য করেন তাহলে পরিবার গুলি উপ কৃত হবেন বলে জানান জিতেন বাবু। তিনি বলেন পরিবার গুলি যদি আর্থিক সহযোগিতা পায় তাহলে এই মানসিক আঘাত থেকে  উঠে দাঁড়াতে শক্তি পাবে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি