সংগঠনের প্রতিষ্ঠা দিবসে হলসভা সি আই টি ইউ অফিসে

আগরতলা : বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউর প্রতিষ্ঠা দিবস প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রাজ্যে পালন করা হয়। এবছর সংগঠনের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস। শুক্রবার সকালে অফিস লেন সি আই টি ইউর রাজ্য দপ্তরে হয় অনুষ্ঠান। প্রথমে সি আই টি ইউ রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি মানিক দে। পরে অফিসের হল ঘরে হয় আলোচনা সভা।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, জয়া বর্মণ সহ অন্যান্যরা। শংকর প্রসাদ বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতবর্ষে সি আই টি ইউ ছাড়া আরও অনেকগুলি শ্রমিক সংগঠন আছে। কিন্তু শ্রমিক স্বার্থ রক্ষায় তারা কখনো উদ্যোগ গ্রহণ করে না। তিনি মোদি সরকারের নুতন চারটি শ্রম আইনের সমালোচনা করেন। শঙ্কর বাবু বলেন এই শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী। আম্বানি আদানিদের জন্যই এই আইন এবং অবিলম্বে এই শ্রম আইন বাতিলের দাবি জানান।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা