বন্যায় ক্ষতিগ্রস্ত অটো শ্রমিকদের সাহায্য

আগরতলা : সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিনে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অটো শ্রমিকদের মধ্যে ত্রাণ বিলি করলেন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার ইউনিয়নের নেতৃত্ব। বুধবার অফিসলেন সি সি টি ইউ অফিসে এই ত্রাণ বিলি করা হয়। এদিন সংগঠনের ৩২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটি সম্পাদক তথা শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ সংগঠনের নেতৃত্ব। অমল চক্রবর্তী জানান সম্প্রতি বন্যার ফলে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার ইউনিয়নের বহু নেতৃত্ব ও কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন তাদের সাহায্য করা হয়।এই সাহায্যের মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া হবে সংগঠন তাদের সাথে রয়েছে। পাশাপাশি তিনি বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।সংগঠনের তরফে সাহায্য পেয়ে খুশি অটো শ্রমিকরা।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা