ত্রিপুরার সমস্ত নাগরিক সৌর বিদ্যুৎ ব্যবহার করার প্রস্তাব রাজ্যপালের

আগরতলা : ত্রিপুরার সমস্ত নাগরিক যাতে সৌর বিদ্যুৎ ব্যবহার করেন সেই প্রস্তাব দিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শুক্রবার আগরতলা রাজভবনে সোলার পাওয়ার প্যান্টের উদ্বোধন করে এই প্রস্তাব দেন রাজ্যপাল। রাজ ভবনে বসানো হয়েছে ৪০ কিলোওয়াট পিক সোলার পাওয়ার প্ল্যান্ট। বিদ্যুৎ দপ্তরের অধীন ট্রেডা এই প্ল্যান্ট বাস্তবায়ন করেছে। সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে রাজ্যপাল আরও বলেন, যেসব গ্রামে রোপটপ নেই সেসব গ্রামে স্ব সহায়ক দলের সঙ্গে যৌথ ভাবে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া যেতে পারে। তিনি বলেন যেসব প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব নয় সেখানে কৃষি কাজের জন্য এই প্ল্যান্ট বসানো যেতে পারে। রাজ্যপাল রাজ্যবাসির কাছে অনুরোধ রাখেন গ্রিন এনার্জি দূষণ মুক্ত রাজ্যের জন্য সরকারের যে স্কিম আছে তা ব্যবহার করার জন্য।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!