যুব কংগ্রেস নেতার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ

আগরতলা : ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার সংগঠনের তরফে ৬ জনের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুব সংগঠনের সভাপতি নীল কমল সাহা। তাদের অভিযোগ রাজধানীর শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুব কংগ্রেস নেতা শাহজাহানের স্ত্রী- সন্তান সহ মাকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।

আরও অভিযোগ প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এলাকার সংখ্যালঘু পরিবারগুলিকেও হুমকি দেওয়া হচ্ছে। যা কিনা মানবাধিকার লঙ্ঘনের শামিল।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুরাহা চেয়ে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি