সিপিএম-র তরফে স্মারকলিপি দিতে এসে দেখা মিলল না নিগমের উত্তর জোন্যালে আধিকারিকের

আগরতলা : আগাম অনুমতি নেওয়ার পরও ডেপুটেশন দিতে এসে দেখা মিলেনি পুর নিগমের উত্তর জোন্যালের সহকারী কমিশনারের। এতে ক্ষোভ উগরে দেন জনস্বার্থে ডেপুটেশন দিতে আসা সিপিএম নেতৃত্ব। স্থানীয় কিছু বিষয় ও সম্প্রতি বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সিপিএম সদর মহকুমার তিনটি পুর নিগমের জোন্যালে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো উত্তর জোন্যালে গণ ডেপুটেশন দেওয়ার জন্য ৪-৫ দিন আগেই সময় নেওয়া হয়। মঙ্গলবার মিছিল করে জোন্যাল অফিসে ডেপুটেশন দিতে আসেন সিপিএম নেতৃত্ব।

এদিন তারা ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, সিপিএম নেতা অমল চক্রবর্তী, কৃষ্ণা মজুমদার, সুজিত দেব, বিটন দাস সহ অন্যরা। অভিযোগ তারা এসে দেখেন এসিসট্যান্ট কমিশনার অফিসে নেই। অফিসের দুই কর্মীকে দায়িত্ব দিয়ে গেছেন স্মারকলিপি রেখে দেওয়ার জন্য। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে সিপিএম নেতৃত্বদের মধ্যে। তারা এসিস্ট্যান্ট কমিশনারের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। তারা জানান যতক্ষণ জোন্যালের সহকারী কমিশনার না আসবেন ততক্ষণ তারা বসে থাকবেন অফিসে

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি