মহারাজগঞ্জ বাজারে কাপড়ের ব্যাগ বিলি রত্না দত্তের

আগরতলা : পরিবেশ রক্ষায় একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের উপরে জোর দেওয়া হয়েছে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসেও এই বার্তা দেওয়া হয়েছে। চলছে সচেতনতা মূলক প্রচার। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত। বুধবার রাজধানীর প্রাচীন মহারাজগঞ্জ বাজারেও চলে প্রচার। ক্রেতা- বিক্রেতাদের মধ্যে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি কাপড়ের তৈরি ব্যাগ বিলি করেন। তিনি আহ্বান রাখেন প্লাস্টিক বর্জনের।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি