আবোল তাবোল বলে বাজার গরম করতে চাইছেন বিরোধী দলনেতা—মন্তব্য রতনের

আগরতলা : বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর ভাষা সম্পর্কে জ্ঞান থাকা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ মন্তব্য করেন ভাষা সম্পর্কে জ্ঞান ঠিক না থাকলে কথা বলা বা বোঝার ক্ষমতা কমই থাকে। জিতেন বাবু সেই অক্ষমতার জাত চেনালেন আবারো। সম্প্রতি একটি মহকুমায় সিপিএম-র একটি কর্মসূচীতে গিয়ে জিতেন বাবু সাংসদ বিপ্লব দেবের সমালোচনা করে মন্তব্য করেছিলেন লম্বা যত নির্বোধ তত। এমনকি বিজেপি- তিপ্রা মথা ও আসামের বর্তমান মুখ্যমন্ত্রীকে বাটফার বলেছেন। এনিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ সমালোচনা করেন জিতেন চৌধুরীর। রতন লাল নাথ মন্তব্য করেন, যারা দৈহিক লম্বা তাদের সরাসরি অপমান করেছেন জিতেন বাবু। তাই যদি জিতেন চৌধুরী সুস্থ থাকেন তাহলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। রতন লাল নাথ মন্তব্য করেন আবোল তাবোল বলে বাজার গরম করতে চাইছেন বিরোধী দলনেতা।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি