বিজেপি সরকারের সময়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি তুলে ধরলেন ডক্টর সেলের কনভেনার

আগরতলা : স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে অগ্রগতির তথ্য তুলে ধরলেন বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি ডক্টর সেলের কনভেনার ডাঃ সুশান্ত রায়। কিছুদিন আগে একটি স্বাস্থ্য শিবিরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। উনার কথায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রকাত্ন মুখ্যমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ বিজেপি ডক্টর সেলের কনভেনার ডাঃ সুশান্ত রায়। তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এসব বলেছেন। তিনি তথ্য তুলে ধরে জানান, সুপার স্পেশালিটি ব্লক ২০২২ সালের আগস্ট মাস থেকে ৯টি বিভাগ কার্ডিওলজি, সিটিভিএস, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরোসার্জারি, জিএল সার্জারি, নিউরোলজি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি নিয়ে কাজ শুরু করে।আইপিডি শয্যার সংখ্যা ৭২৭ থেকে বেড়ে ১৪১৩ হয়েছে।আইসিইউ শয্যার সংখ্যা ১১ থেকে বৃদ্ধি করে ২৩ করা হয়েছে।ডায়ালাইসিস ইউনিটের সংখ্যা ১২ থেকে বৃদ্ধি পেয়ে ২৯ হয়েছে। তিনি জানান ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিজি আসন ২৫ থেকে বেড়ে ৮৯ হয়েছে।২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউ জি আসন ১০০ থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ হয়েছে।ডক্টর সেকের আহ্বায়ক আরও জানান, নিয়ম ২০২২ সালে তৈরি করা হয় এবং ডেন্টাল কলেজের জন্য ৮৪টি পদ তৈরি করা হয়।২০২৩-২৪ শিক্ষাবর্ষে আগরতলার নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটকে আগরতলা সরকারি নার্সিং কলেজে উন্নীত করা হয়েছে, যেখানে বি.এসসি নার্সিং কোর্সে ৫০ জন ভর্তির ক্ষমতা থাকবে।

Related posts

Indian Government plans to increase Lok Sabha seats by 50% for every state, raising the total strength to 850

Kuwait’s defense minister visits people injured in attack on key site

Zelenskyy cautions about a large-scale Russian attack as Trump asks Putin to retreat