মা-র নামে একটি গাছ কর্মসূচীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : গাছ লাগালেই হবে না। একে বড় করতে হবে, রক্ষা করতে হবে। রাজ্যজুড়ে এক যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর সূচনা করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এক পেড় মা কে নাম। মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচীর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। ২০২৩ সালে এর সূচনা হয়। রাজ্যে ১ লাখ ৪২ হাজারের উপর চারা গাছ লাগানো হয়েছিল। এতে লক্ষাধিক স্কুল পড়ুয়া অংশ নিয়েছিল। এমনকি মায়েরাও অংশ নেন। এবছর মায়ের নামে একটি গাছ লাগানোর ২.0 কর্মসূচীর সূচনা হয় রাজ্যে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এই কর্মসূচী হাতে নিয়েছে। একযোগে বুধবার রাজ্যের আট জেলায় এই কর্মসূচী শুরু হয়। রাজ্য ভিত্তিক কর্মসূচীর সূচনা হয় রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ অন্যরা। এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, মা যেমন সন্তানদের লালান পালন করে রক্ষা করেন, গাছ সেই ভাবে পরিবেশকে রক্ষা করে। বিশেষ ভাবে অক্সিজেন যোগায়, ছায়া দেয়। প্রাকৃতিক যে ভারসাম্য বজায় রাখে।এদিন রাজ্যের ৩১৫২ টি স্কুলে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেয়।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা