পরিবেশ রক্ষার বার্তা আগরতলা প্রেস ক্লাবের তরফে বৃক্ষরোপণ কর্মসূচী

আগরতলা : পরিবেশ রক্ষার বার্তা আগরতলা প্রেস ক্লাবের তরফে বৃক্ষরোপণ কর্মসূচী। সোমবার আগরতলা প্রেসক্লাবের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন জগন্নাথ বাড়ি পার্কে বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, সম্পাদক রমাকান্ত দে, মিহির সরকার, অভিষেক দে, কমল চৌধুরী, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যারা। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার জানান পর্যায়ক্রমে এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত আকারে করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান এইদিন যে জায়গায় বৃক্ষ রোপণ করা হয়েছে, একটা সময় সেই জায়গাটি আগরতলা প্রেস ক্লাবের নামে করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। এদিন কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা