কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে শিলচর ডিভিশন ক্লাস্টার স্তরের কলা উৎসব

আগরতলা : কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে বৃহস্পতিবার শুরু হলো শিলচর ডিভিশন ক্লাস্টার স্তরের কলা উৎসব। ত্রিপুরার দশটি কেন্দ্রীয় বিদ্যালয়ের মোট ১০২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এদিনের উৎসবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত নাটক একাডেমির প্রজেক্ট ডিরেক্টর সর্বানি নন্দী। এছাড়াও অনুষ্ঠানে কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মনোজ কুমার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

 

উৎসবে একক নৃত্য, সমবেত নৃত্য, পেন্টিং, স্টোরি টেলিং সহ মোট বারোটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কলা উৎসবের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন সংস্কৃতির শিল্পকলার বহুমুখী প্রতিভা উপস্থাপন করার সুযোগ পায়। একই সঙ্গে দেশপ্রেমের চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে এই উৎসব বিশেষ ভূমিকা রাখ

ছে।

 

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM