বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

oplus_140509184

আগরতলা : বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুইটি ইভেন্টের মধ্যে হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আগরতলার দশরথ দেব হকি গ্রাউন্ডে। অপরদিকে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এন.এস.আর.সি.সি-র টেবিল টেনিস হলে। এইদিন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিমন্যাস্ট দীপা কর্মকার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা দীলিপ দেবনাথ সহ অন্যান্যরা।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা