সরকারের আঙ্গুলি হেলন ছাড়া মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বৃদ্ধি করতে পারে নাঃবিরোধী দলনেতা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির ঘোষণা করে। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন মধ্য শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। শিক্ষা জাতি ও সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে রাজ্যের বিকাশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত সরকার। শিক্ষা ব্যবস্থার গুন মান উন্নয়নের কোন উদ্যোগ নেই সরকারের। রাজ্যে বছরের পর বছর ধরে শিক্ষকের সংকট চলছে। মাঝে মাঝে বিজ্ঞাপন দেওয়া হলেও, বিজ্ঞাপন অনুযায়ী নিয়োগ করা হয় না। শিক্ষার বেহাল নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। কারন মানুষ শিক্ষিত হলে বিজেপির রাজনৈতিক দর্শন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই পরিকল্পিত ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। গ্রামীণ এলাকার বহু স্কুলে ক্লাস রুম নেই। জিতেন্দ্র চৌধুরী দাবি জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুক মধ্য শিক্ষা পর্ষদ। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন সরকারের আঙ্গুলি হেলন ছাড়া মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বৃদ্ধি করতে পারে না।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার