পুর নিগমের ৭২ নং সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হল পিভিসি রেশন কার্ড

আগরতলা : রাজ্য জুড়ে চলছে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিভিসি রেশন কার্ড বিতরণ। শনিবার আগরতলা পুর নিগমের ৭২ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিভিসি রেশন কার্ড প্রদান করা হয়। একই সাথে পূজার মরশুম উপলক্ষ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক ভোক্তাদের মধ্যে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ৮ নং টাউন বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব, ৭২ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলার শেখর আচার্য সহ অন্যান্যরা। বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব জানান ত্রিপুরা সরকার এইবার পূজা উপলক্ষ্যে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা প্রদান করছে। তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান পিভিসি রেশন কার্ডের ফলে রাজ্যবাসি উপকৃত হবে। তিনি আরও জানান ডিজিটাল ব্যবস্থাপনার একটি অংশ হল পিভিসি রেশন কার্ড।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের