জনগণকে সচেতন করতে রাজধানীতে রেলি এলআইসি-র কর্মীদের

আগরতলা : বেশকিছু নতুন নতুন স্কিম নিয়ে এসেছে এলআইসি। যার মধ্যে একটি হল নারী ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি বীমা সখী যোজনা। বিমা সখী যোজনা ভারত জুড়ে উৎসাহের সাথে মানুষ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী ২০২৪ সালের ৯ ডিসেম্বর,হরিয়ানার পানিপতে এই যোজনার সূচনা করেছিলেন। এই যোজনাটি চালু হওয়ার এক মাসের মধ্যে, এলআইসি ৫২ হাজার ৫১১ টি নিবন্ধন পেয়েছে। যার মধ্যে ২৭ হাজার ৬৯৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এছাড়াও এলআইসি-র একাধিক যোজনা রয়েছে। এলআইসি-র নতুন নতুন স্কিম গুলির বিষয়ে জনগণকে সচেতন করতে মঙ্গলবার এলআইসি-র কর্মীদের উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতা র্যা লির আয়োজন করা হয়। এইদিনের র্যায়লিতে এলআইসি-র কর্মী থেকে শুরু করে এজেন্টরা অংশগ্রহণ করে। র্যা লিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা