হাঁপানিয়ার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ

oplus_140509184

আগরতলা : সোমবার আমতলি থানা এলাকায় ঘটে যায় এক নেক্কার জনক ঘটনা। চোর সন্দেহে দুই যুবক ও এক যুবতীকে আটক করে স্থানীয়রা। তাদেরকে আটক করার পর মাথা মুন্ডন করে দেয় স্থানীয়রা। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ। আমতলি থানার ওসি জানান সোমবার দুপুর ১ টা নাগাদ তন্ময় মালাকার, মাসুম মিয়া সহ এক যুবতী হাপানিয়া দেবাশিষ দে-র বাড়িতে গিয়েছিল। তাদেরকে চোর সন্দেহ করে স্থানীয়রা আটক করে মারধর করে এবং তাদের মাথা মুন্ডন করে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিস দেবাশিষ দে-কে আটক করেছে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত দেবাশিষ দে-কে আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি