১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না আই.পি.এফ.টি-র

আগরতলা : এ ডি সি এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে ফের সরব হল আইপিএফটি। ১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না সংগঠিত করবে আই পি এফ টি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান এন.এফ.এন.এস ও আই.পি.এফ.টি যৌথ ভাবে কর্মসূচী পালন করবে। সংসদে শীতকালিন অধিবেশন চলাকালীন সময়ে দিল্লিতে এক দিনের এইধর্না সংগঠিত করা হবে। গনধর্নায় আই.পি.এফ.টি-র প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করবে। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সকল রাজ্য থেকে ন্যাশনাল ফেডারেশন অব নিউ স্টেট-র প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ