মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী

oplus_0

আগরতলা : বৃহস্পতিবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে বিজেপি ৬ আগরতলা মণ্ডলের সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি নেতা ডাক্তার অশোক সিনহা, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৈঠকে মণ্ডল এলাকার দলীয় নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। বৈঠকে এইদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, আগামীর কৌশল ঠিক করার জন্য বৈঠক। সরকারি প্রকল্প গুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যাতে কোথাও কোন গ্যাপ না থাকে। মানুষকে নিয়ে চলাই মূল লক্ষ্য।

Related posts

রাজধানীর অভয়নগর বাজারে উদ্বোধন করা হলো বিজেপির নির্বাচনী কার্যালয়

দীপাবলি উৎসব উপলক্ষ্যে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

সাতসকালে যোগেন্দ্রনগর কাটাশেওলা এলাকায় মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই