হোলি উৎসব উপলক্ষ্যে জমে উঠেছে বাজার

oplus_0

আগরতলা : দোলপূর্ণিমা মানে বসন্ত উৎসব। ফাল্গুনের শুরুতে প্রকৃতিতে বসন্তের আগমনকে স্বাগত জানাতে বাঙালিরা মেতে উঠে বসন্ত উৎসবে। ভারতবর্ষ জুড়ে মহাসাড়ম্বরে পালিত হয় রঙের উৎসব। রাজ্যেও মহা ধুমধামে পালিত হয় দোল উৎসব। বিভিন্ন রঙের সম্ভার নিয়ে বসে আছে দোকানিরা। পাশাপাশি বিভিন্ন ধরনের পিচকারী। তবে প্রাকৃতিক রঙের চাহিদাই বেশি সেদিকে লক্ষ্য রেখে দোকানিরা প্রাকৃতিক রং বাজারে সাজিয়ে বসেছে। বিভিন্ন ধরনের পিচকারী বন্দুক, অক্সিজেন সিলিন্ডারের আদলে রং ভর্তি সিলিন্ডার এইবার বাজারে এসেছে। ভালই বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান আগের মতো বর্তমানে মিনা রংয়ের চাহিদা নেই। চাহিদা রয়েছে প্রাকৃতিক রঙের। ফলে তারাও প্রাকৃতিক রং নিয়ে হাজির হয়েছেন সকলের চাহিদা মেটাতে। এখন শুধু হোলির অপেক্ষা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা