3
আগরতলা : শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালন করল সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম রাজ্য দপ্তরে ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ১৯৭৫ সালের ৩ মার্চ ককবরক ভাষার সরকারি স্বীকৃতি সহ মোট চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন করতে গিয়ে শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়িতে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে শহীদ হন ধনঞ্জয় ত্রিপুরা।