তিথি অনুযায়ী প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি ও শ্রীকৃষ্ণ মন্দিরে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়

oplus_2097152

আগরতলা : তিথি অনুযায়ী মঙ্গলবার দোল পূর্ণিমা। রাজধানীর প্যালেস কম্পাউন্ডস্থিত ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি ও শ্রীকৃষ্ণ মন্দিরে প্রতি বছরের ন্যায় এই বছরও ভক্তি ও উৎসাহের সাথে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়। মঙ্গলবার দোলযাত্রা বা দোল পূর্ণিমা তিথিতে বিশেষ পূজা-অর্চনা আরতি ও কীর্তনের মাধ্যমে এই উৎসব পালন করা হয়। এইদিন প্রচুর সংখ্যক ভক্তের সমাগম ঘটে আনন্দময়ী কালী বাড়িতে। এইদিন সকাল থেকেই ভক্তরা রাধা কৃষ্ণের চরণে রং প্রদান করেন। এক পুরহিত জানান দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ সোমবার অধিবাস শুরু হয়। পাশাপাশি তিনি হোলি উৎসবের উদ্দেশ্য তুলে ধরেন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা