লোক ভবনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এনসিসি ক্যাডেটদের দেওয়া হল সংবর্ধনা

oplus_0

আগরতলা : এনসিসি ক্যাডেটদের অনুকরণীয় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ লোকভবন ত্রিপুরায় এক আনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই অনুষ্ঠানের লক্ষ্য হল প্রজাতন্ত্র দিবস ক্যাম্প ২০২৬ এবং থাল সৈনিক ক্যাম্প ২০২৫-এ রাজ্যের প্রতিনিধিত্বকারী ক্যাডেটদের সম্মান জানানো। এই মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের ক্যাম্পগুলি শারীরিক সুস্থতা, শৃঙ্খলা এবং দক্ষতার সর্বোচ্চ মান দাবি করে এবং এই পুরষ্কার প্রাপ্তদের সাফল্য ত্রিপুরার NCC ইউনিট গুলির ক্রমবর্ধমান শ্রেষ্ঠত্বকে প্রতিফলিত করে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা