টি.টি.এ.এ.ডি.সি-র নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

আগরতলা : আসন্ন টি.টি.এ.এ.ডি.সি-র নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল বামফ্রন্ট। টি.টি.এ.এ.ডি.সি-র ২৮ টি আসনেই লড়াই করবে বামেরা। ২৮ আসনের মধ্যে নতুন মুখ ১৯ জন। টি.টি.এ.এ.ডি.সি-র প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বামেদের প্রার্থী অমিতাভ দত্ত। তবে এডিসি নির্বাচনকে সামনে রেখে সকলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে শাসক দলের থেকে এক ধাপ এগিয়ে গেল বামেরা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!