14
আগরতলা : ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাউন্ট এভারেস্টে যাচ্ছেন প্রানন্ত দেব। রাজধানীর ভাটি অভয়নগর পশ্চিম পাড়ার বাসিন্দা প্রাণন্ত দেব। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রাণন্ত দেবকে সংবর্ধনা প্রদান করে ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং এসোসিয়েশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল সূত্রধর সহ অন্যান্যরা। ২৫ মার্চ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওয়ানা হবে প্রাণন্ত দেব।