২৩ মার্চ দেশের প্রতিটি জেলায় ‘শহীদ দিবস পদযাত্রা সংগঠিত করবে মাই ভারত সংস্থা

oplus_148897792

আগরতলা : মহান শহীদ ভগত সিং, শিবরাম, রাজগুরু এবং সুখদেব থাপারের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে পশ্চিম ত্রিপুরার ‘মাই ভারত’ সংস্থার উদ্যোগে ‘আমার ভারত, আমার দায়িত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে ২৩ মার্চ ‘শহীদ দিবস পদযাত্রা’-র আয়োজন করছে। এই কর্মসূচির লক্ষ্য হলো স্মরণকে অর্থবহ কর্মে রূপান্তরিত করে যুবকদের জাতি গঠন, নাগরিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রতি অনুপ্রাণিত করা। এই পদযাত্রায় যুব স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, কলেজ, স্কুলের ছাত্রছাত্রী ও স্বনির্ভর গোষ্ঠীর সহ যুব সংগঠন গুলি অংশগ্রহণ করবে। পদ যাত্রাটি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে জ্যাকসন গেট ও ওরিয়েন্ট চৌমুহানি হয়ে উমাকান্ত ময়দানে গিয়ে শেষ হবে। রাজ্যের à§® জেলা জুড়ে এই পদযাত্রার আয়োজন করা হবে। শুক্রবার রাজধানীর বড়দোয়ালিস্থিত মাই ভারত ত্রিপুরার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। এইদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন মাই ভারত সংস্থার অধিকর্তা বিমল প্যাট্রিক সাহ সহ অন্যান্যরা।

Related posts

২০২৬ – ২৭ অর্থ বছরের বাজেটে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে: মুখ্যমন্ত্রী

কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠান

জিরানিয়া রেল স্টেশন থেকে ওয়াগনার ভর্তি নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় মূল মাস্টার মাইন্ড পলাতকঃমুখ্যমন্ত্রী