গেদু মিয়া মসজিদে শনিবার সকাল ৯ টায় ঈদের নামাজ আদায় করা হবে

oplus_10485760

আগরতলা : ঈদুল ফিতরের অর্থ “রোজা ভাঙার আনন্দ বা উৎসব”। আরবি ‘ঈদ’ শব্দের অর্থ আনন্দ বা খুশি এবং ‘ফিতর’ শব্দের অর্থ রোজা ভাঙা বা ইফতার। দীর্ঘ এক মাস পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ইসলামধর্মাবলম্বীরা এই আনন্দ উৎসব উদযাপন করে। যা আল্লাহ প্রদত্ত এক বিশেষ উপহার। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পর শনিবার পালিত হবে ঈদুল ফিতর। শনিবার গেদু মিয়া মসজিদে সকাল ৯ টায় ঈদের নামাজ আদায় করা হবে। গেদু মিয়াঁ মসজিদের ইমাম জানান শনিবার ঈদুল ফিতর পালিত হবে। ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি সকলকে শুভেচ্ছা জানান।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা