বাজেটে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা কিছু না থাকাই আজ আন্দোলন করলেন কর্মীরা

oplus_148897792

আগরতলা : শনিবার সমগ্র রাজ্য থেকে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হয়। সেখান থেকে মিছিল করে তারা সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু আরক্ষা প্রশাসন থেকে তাদেরকে মিছিল করতে দেওয়া হয় নি। কারন প্রশাসন থেকে তারা আগাম অনুমতি নেয় নি। জানা যায় সুপ্রিমকোর্টের রায় থাকা সত্ত্বেও তাদেরকে কিছুই প্রদান করা হচ্ছে না। বিভিন্ন দাবি নিয়ে তারা এইদিন সার্কিট হাউসের সামনে ধর্নায় বসার পরিকল্পনা করেছিল। এক অঙ্গনওয়ারী কর্মী জানান মূলত ৫ টি দাবিকে সামনে রেখে এইদিন মুখ্যমন্ত্রী ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর নিকট ডেপুটেশান প্রদান করতে এসেছেন। তিনি ৫ দফা দাবি গুলি তুলে ধরে বলেন সংশ্লিষ্ট দপ্তরের নিকট বহুবার ডেপুটেশান প্রদান করেছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তারা বঞ্চনার শিকার। তাদের দাবি সরকার তাদের দাবি গুলি মেনে নিক। তাদের আশা ছিল বাজেটে তাদের জন্য কোন কিছু থাকবে। কিন্তু দেখা গেছে বাজেটে তাদের জন্য কোন কিছুই নেই।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা