রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা

oplus_0

আগরতলা : রাজ্যেও সহসাই লাগু হবে এসআইআর। এই নিয়ে শনিবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এইদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ, সর্বভারতীয় সম্পাদক বিনোদ সোনকর , রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান অনেক রাজ্যে ইতিমধ্যে এসআইআর লাগু হয়ে গেছে। বাকি রাজ্য গুলিতেও যে কোন সময় লাগু হতে পারে এসআইআর। ত্রিপুরা রাজ্যেও এসআইআর লাগু হয়ে যেতে পারে। যদিও ইতিমধ্যে রাজ্যে কাজ শুরু হয়ে গেছে। অফিসিয়ালি নোটিফিকেশন জারি হওয়ার সাথে সাথে পুরো দমে এসআইআর লাগু হয়ে যাবে। মূলত কোন প্রকৃত ভোটারের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য এসআইআই। এসআইআর লাগু হলে বিজেপি দলের পক্ষ থেকে কি কি করণীয় রয়েছে, সেই বিষয় নিয়ে এইদিনের সভায় আলোচনা হয়েছে বলে জানান।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি