আগরতলা : আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নং হলে অনুষ্ঠিত হল ‘বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস-২০২৬’। এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ধর্মনগর ও শান্তিরবাজার জেলা হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। জিবি হাসপাতালে মা ও শিশুর জন্য পৃথক ইউনিট চালু করা হবে। জিবি হাসপাতালের সুপার স্পেসালিটি ব্লকে ক্যাথলেব প্রতিস্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে জিবি হাসপাতালে ৫ জনের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি দাতা ও গ্রহিতা উভয়ে বর্তমানে সুস্থ রয়েছে। সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবে। জিবি হাসপাতালে লিভার ও কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। আগের তুলনায় বহিঃরাজ্যে রোগী রেফারের হার অনেকটা হ্রাস পেয়েছে। কিছুদিন পূর্বে এইমসের সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে। টেলি কনসালটেশনের ব্যবস্থা করা হয়েছে। ধলাই ও গোমতী জেলা হাসপাতালে নতুন করে কার্ডিয়াক ইউনিট চালু করা হয়েছে। ধলাই, উত্তর ও গোমতী জেলায় ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে। সাব্রুমে ইন্টিগ্রেটেড আয়ুষ্মান হাসপাতাল চালু করা হয়েছে। এইডস আক্রান্তদের শনাক্ত করার জন্য স্কিনিং করার কাজ চলছে। ড্রাগসের নেশায় আসক্ত হওয়া এইটা রাজ্যের জন্য বড় সমস্যা। তাই জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা চলছে। জনজাতি এলাকা গুলিতে ফুটবল মাঠ তৈরি করা হয়েছে। কারন যত বেশি খেলা ধুলার সাথে যুক্ত থাকবে ততবেশি ড্রাগসের নেশা থেকে দূরে থাকবে। শিরা পথে ড্রাগস সেবনের ফলে এইডসে আক্রান্ত হয়। মুখ্যমন্ত্রী এইদিন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন একজন রোগীর সঠিক রোগ আগে চিহ্নিত করতে হবে। তারপর সেই রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে হবে। একজন চিকিৎসকের অভিজ্ঞতা যতবেশি বৃদ্ধি পাবে, তত বেশি সেই চিকিৎসকের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সময়ে সময়ে চিকিৎসকের আপডেট হতে হবে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেবরায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা প্রফেসর এইচ.পি শর্মা, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা।
জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।
12