কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে T.I.S.F মুখোমুখি হয় এডিনগর ইংরেজি মাধ্যম স্কুলের। ম্যাচে ৬-১ গোলের ব্যবধানে এডিনগর স্কুলকে পরাজিত করে লিগে প্রথম জয় লাভ করে T.I.S.F। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কাতলামারা হাই স্কুল মুখোমুখি হয় আগরতলা ইন্টারন্যাশানাল স্কুলের। ম্যাচে গোলের বন্যায় ভাসলো আগরতলা ইন্টারন্যাশনাল স্কুল। ম্যাচে ১৯-০ গোলের ব্যবধানে জয় লাভ করে কাতলামারা হাই স্কুল। এইদিনের ম্যাচে জয়ী দলের হয়ে ৪ জন ফুটবলার হ্যাট্রিক করে।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার

লেইক চৌমুহনী বাজারে মদমত্ত দুই অটো চালকের ঝামেলা গড়ালো পশ্চিম আগরতলা থানা পর্যন্ত