আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

oplus_0

আগরতলা : আগরতলার বেনুবন বিহারে শুক্রবার পালন করা হয় বুদ্ধ জয়ন্তী উৎসব। ২৫৭০ তম বুদ্ধ জয়ন্তী উপলক্ষ্যে এইদিন বেনুবন বিহারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সাথে উপস্থিত ছিলেন প্রদ্যুোৎ কিশোর দেববর্মণ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যপাল। পড়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ নয়। বুদ্ধ পূর্ণিমা সকলের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্যপাল এইদিন বৌদ্ধ পূর্ণিমার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বৌদ্ধ ধর্মের আদর্শের বিষয়ে তুলে ধরেন তিনি।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা