রাজধানীর ভগৎসিং যুব আবাসের শৌচালয় থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়

আগরতলা : সোমবার রাতে রাজধানীর ভগৎসিং যুব আবাসে দেখা দেয় তীব্র চাঞ্চল্য। এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিজেপির কয়েকজন বিজিত প্রার্থী ভগৎসিং যুব আবাসে দিন যাপন করছে। মুলত তারা বাড়িতে ফিরে যাওয়ার প্রহর গুনছে। অপরদিকে সোমবার রাতে বেশকিছু লোকজন ভগৎসিং যুব আবাসে রাত্রি যাপন করার জন্য আশ্রয় নেয়। এরই মধ্যে যুব আবাসের এক আবাসিক রাতের বেলায় যুব আবাসের শৌচালয়ে গিয়ে একটি পিস্তল দেখতে পায়। মুহূর্তের মধ্যে এই খবর যুব আবাসের সকল আবাসিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। সকলের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য। খবর দেওয়া হয় পুলিসকে। এসডিপিও এনসিসি-র নেতৃত্বে এনসিসি থানা থেকে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। যুব আবাসে অবস্থানরত এক আবাসিক জানায় উদ্ধার হওয়া পিস্তলটি বিজেপির বিজিত প্রার্থী মজি দেববর্মার দেহরক্ষির। দেহরক্ষী টুটন সাহা শৌচালয়ে গিয়েছিল। সেই সময় ভুল বসত তার সাথে থাকা পিস্তলটি শৌচালয়ে রেখে চলে আসে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে যুব আবাসের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে যুব আবাসের আবাসিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল