আক্রান্ত সিপিআইএম নেতা তপন দাসের জিরানিয়াস্থিত বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা : জিরানিয়ায় আক্রান্ত সিপিআইএম নেতা তপন দাসের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এইদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। মানিক সরকার এইদিন আক্রান্ত সিপিআইএম নেতা তপন দাসের বাড়িতে গিয়ে ওনার বৃদ্ধা মা পুষ্পরানী দাস সহ পরিবারের অন‍্যান‍্য লোকজনদের সাথে কথা বলেন। অবগত হন গোটা ঘটনার বিষয়ে। পড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান আক্রান্ত তপন দাসের বাড়িকে কেন্দ্র করে জিরানিয়ায় সিপিআইএম-এর সংগঠন গড়ে উঠে। তপন দাসের বাবা পার্টির সদস্য ছিলেন। পাশাপাশি পঞ্চায়েত প্রধানও ছিলেন। কিন্তু দল মত শেষে তিনি সকলের বিপদে পাশে থাকতেন। সকল দলের সাথে মিলে মিশে থাকতেন। আচমকা সেই বাড়িতে আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। ঘটনার পর শাসক দলের নেতারা এই ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছে। আক্রমণ করে যারা নিজেদের দলের শক্তি বৃদ্ধি করতে চাইছে, এইটা তাদের দুর্বলতা।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি