আগরতলা : টি.বি.এস.ই-র সভাপতির নিকট ডেপুটেশান প্রদান করল এন.এস.ইউ.আই। রাজ্যের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার ও বিভিন্ন নথিপত্র সংশোধনের দাবিতে মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে বিক্ষোভ প্রদর্শন করে এন.এস.ইউ.আই এবং স্বভিমান সামাজিক সংস্থা। উভয় সংগঠনের অভিযোগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট সংশোধনের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে পর্ষদের সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। উভয় সংগঠনের দাবি ট্রান্সজেন্ডার পারসন্স অ্যাক্ট ২০১৮ অনুযায়ী ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচয়পত্র ও গেজেটের ভিত্তিতে সকল সরকারি নথি সংশোধনের আইনি অধিকার রয়েছে। তাই শিক্ষাগত নথিপত্র সংশোধনের ক্ষেত্রেও সেই অধিকার নিশ্চিত করতে হবে।
টি.বি.এস.ই-র সভাপতির নিকট ডেপুটেশান প্রদান করল এন.এস.ইউ.আই ও স্বাভিমান সামাজিক সংস্থা
6