শ্রম ভবনে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা

oplus_136314880

আগরতলা : শ্রম ভবনে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার জানান মঙ্গলবার রাজ্যের ইট ভাট্টা মালিকদের নিয়ে এই ধরনের আলোচনা সভা করা হয়েছে। এইদিন আগরতলা শহরের বিভিন্ন বাজার কমিটি গুলিকে নিয়ে এইদিন আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মুলত শিশু শ্রম বন্ধ করার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্রম দপ্তরের উদ্যোগে বিশেষ এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে। সহসাই শিশু শ্রমের বিরুদ্ধে বিভিন্ন বাজার গুলিতে অভিযান চালানো হবে। কোন দোকানে শিশু শ্রমিক পাওয়া গেলে ফোজদারি মামলার পাশাপাশি জেল ও জরিমানা দুইটাই হতে পারে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি