প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের কর্মশালা

আগরতলা : বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের কর্মশালা। একই সাথে এইদিন পশু সখীদের মধ্যে কিট বিতরণ করা হয় এবং দপ্তরের লোগো উন্মোচন করা হয়। প্রজ্ঞা ভবনে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। সাথে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান ত্রিপুরা রাজ্যে জনজাতিদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে দুই বছর পূর্বে একটি প্রকল্প চালু করা হয়েছে। যাকে ট্রেস বলা হয়ে থাকে। বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় জনজাতি মহিলাদের নিয়ে প্রডিউসার গ্রুপ তৈরি করা হচ্ছে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্থিক ভাবে সাহায্য করা হয় টিআরএলএম-এর মাধ্যমে । যাতে করে আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হতে পারে। বৃহস্পতিবার প্রডিউসার গ্রুপের সদস্যাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এইদিন পশু সখীদের কিট প্রদান করা হয়েছে। এবং ভারত সঞ্জীবনী নামে একটি অ্যাপ এইদিন চালু করা হয়েছে।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা