Home First post রাজধানীর ধলেশ্বরস্থিত এম.ডি এপার্টমেন্টে আত্মঘাতী এক যুবক

রাজধানীর ধলেশ্বরস্থিত এম.ডি এপার্টমেন্টে আত্মঘাতী এক যুবক

by sokalsandhya
0 comments

আগরতলা : রাজধানীর ধলেশ্বরস্থিত এম.ডি এপার্টমেন্টে রহস্য জনক ভাবে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম দিসান দাস। জানা যায় পরিবারের সকলের অনুপস্থিতিতে দিসান নিজ ঘরে ফাসিতে আত্মহত্যা করে। বৃহস্পতিবার রাতে দিসানের মা-বাবা সহ পরিবারের লোকজন ঘরে ফিরে এসে দেখতে পায় দিসান ফাঁসিতে ঝুলছে। পরিবারের লোকজন ভেবেছিল দিসান জিবিত রয়েছে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। কিন্তু শেষ রক্ষা হল না। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পূর্ব আগরতলা থানার এক পুলিশ অফিসার জানান ওনাদের নিকট খবর যায় এমডি এপার্টমেন্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক যুবকের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে মৃত যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে। তবে মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে কি ভাবে ঐ যুবকের মৃত্যু হয়েছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles