সুচনা হল তিন দিন ব্যাপী ২৫ তম হকি ত্রিপুরা সিনিয়র ম্যান রাজ্য ভিত্তিক চ্যাম্পিয়নশিপ

oplus_140509184

আগরতলা : সুচনা হল ২৫ তম হকি ত্রিপুরা সিনিয়র ম্যান রাজ্য ভিত্তিক চ্যাম্পিয়নশিপ। সুচনা করলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। মোট সাতটি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান লীগ কাম নক আউটে প্রতিযোগিতা হবে। রবিবার এই প্রতিযোগিতা শেষ হবে। সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ছেলে-মেয়েদের খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে যাতে সহায়ক হয়। নেশা মুক্ত ত্রিপুরা গঠনে খেলাধুলা বড় ভূমিকা পালন করছে। সুন্দর সমাজ গঠনেও খেলাধুলা ভালো ভূমিকা পালন করছে।

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্সকে সামনে রেখে রাজ্যে মশাল মিছিল