আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ফুড সেফটি টিমের

oplus_136314880

আগরতলা : পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ফুড সেফটি টিমের অভিযান আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে। এইদিন ডাক্তার অমর্ত্য দেবনাথের নেতৃত্বে আগরতলা শহরের তিনটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। জানা যায় এই দোকান গুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। তাই এইদিন দোকান গুলিতে অভিযান চালানো হয়। ডাঃ অমর্ত্য দেবনাথ জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এইদিন অভিযান চালানো হয়েছে। এইদিন তিনটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয়েছে। দোকান গুলিতে কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। নিয়ম মেনে এই দোকান গুলিকে নোটিস দেওয়া হবে বলে জানান তিনি।

Related posts

বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব

বিধায়ক তফাজ্জল ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF

সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি