4
আগরতলা : বৃহস্পতিবার থেকে শুরু হল বিজেপি ৭ রামনগর মণ্ডলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ মহাঅভিযান। প্রশিক্ষণ মহাঅভিযানের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিধায়ক দিপক মজুমদার এক সাক্ষাৎকারে জানান সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যের প্রতিটি মণ্ডলে প্রশিক্ষণ মহাঅভিযান শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন রামনগর মণ্ডলের প্রশিক্ষণ মহাঅভিযান শুরু হয়েছে। এই প্রশিক্ষণ মহাঅভিযানের মুল উদ্দেশ্য হল আদর্শ কার্যকরতা তৈরি করা।